বাগেরহাটের মোল্লাহাটে মাছ চুরির অভিযোগে শুকুর আলী মৃধা(৪৫) নামে এক যুবককে ধরে স্থানীয় জনতা নৃশংস নির্যাতন চালিয়েছে তার দুই চোখ উপড়ে ফেলেছে।সোমবার (৬ এপ্রিল) সকালে মোল্লাহাট উপজেলার চুনখোলার সাহিদের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শুকুর আলী মৃধা মোল্লাহাট উপজেরার কাঁচনা গ্রামের মোসলেম আলী মৃধার ছেলে।
স্থানীয়রা জানায়, রাতে চুনখোলার সাহিদের মোড় এলাকায় একটি ঘের থেকে মাছ চুরির সময় হাতেনাতে তাকে আটক হয় শুকুর আলী। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে। সকালে এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তার ওপর ভয়াবহ নির্যাতন চালিয়ে তার দুই চোখ উপড়ে ফেলা হয়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে তার স্ত্রীর কাছে তুলে দেওয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
