ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুকুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. রুহুল আমিনের দোয়া ও সমর্থন কামনা

সারাদেশ | আমজাদ হোসেন মিঠু। মুন্সীগঞ্জ।

(২ ঘন্টা আগে) ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১২:৪০ অপরাহ্ন

banglahour

পবিত্র মাহে রমজান ও বাংলা নববর্ষের আমেজে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছে। আসন্ন এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করে এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন বিশিষ্ট সমাজসেবক হাজী মো. রুহুল আমিন।


সম্প্রতি এক শুভেচ্ছা বার্তায় তিনি কুকুটিয়া ইউনিয়নবাসী ও ভোটারদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতার ঘোষণা দেন। হাজী মো. রুহুল আমিন ২নং ওয়ার্ডের পশ্চিম নওপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৭০ সালের ২৫ জুন জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মো. আবুল হাসেম খলিফা এবং মাতা ছানোয়ারা বেগম।


তৃণমূল থেকে উঠে আসা এই সমাজসেবক দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছেন। প্রার্থিতা প্রসঙ্গে তিনি বলেন, “আমি এই মাটির সন্তান। আপনাদের ভালোবাসা ও সাহচর্য নিয়েই আমার পথচলা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আপনাদের সেবা করার সুযোগ চাই। আপনাদের মূল্যবান ভোট ও দোয়া যদি আমার সঙ্গে থাকে, তবে ইনশাআল্লাহ আমি জয়ী হয়ে একটি সুন্দর সমাজ উপহার দিতে পারব।


ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচিত হলে কুকুটিয়া ইউনিয়নকে একটি সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত ও মাদকমুক্ত আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন। পাশাপাশি রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করার পাশাপাশি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় আপসহীন থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।


এলাকার সাধারণ ভোটারদের মতে, রুহুল আমিন একজন সজ্জন ও পরোপকারী ব্যক্তি হিসেবে পরিচিত। তার প্রার্থিতা ঘোষণায় ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। কুকুটিয়ার সন্তান, ভাই ও বন্ধু হিসেবে তিনি সবার দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯