ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ২ লক্ষাধিক টাকার অবৈধ গোল কাঠ জব্দ

সারাদেশ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি।

(৬ মাস আগে) ২২ এপ্রিল ২০২৬, বুধবার, ৬:৪৮ অপরাহ্ন

banglahour


রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর আওতাধীন মডেল টাউন নামক এলাকা থেকে মালিকবিহীন অবৈধ সেগুন কাঠ ৫৯.২০ ঘনফুট আটক করেছে।


বুধবার (২২ এপ্রিল) দুপুর ১টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশক্রমে হাবিলদার মোঃ আমান উল্লাহ এর নেতৃত্বে একটি টহল দল মারিশ্যা মডেল টাউন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন অবৈধ সেগুন কাঠ ৫৯.২০ ঘনফুট আটক করতে সক্ষম হয়। আটককৃত কাঠের বাজার মূল্য ২ লক্ষ ৬৬ হাজার ৪০০ টাকা।


মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম