ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে আদালতের নিষেধ অমান্য করে আইনজীবির উন্নয়ন কাজে বাধা হয়রানী ও হুমকির অভিযোগ

সারাদেশ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি।

(৬ মাস আগে) ২২ এপ্রিল ২০২৬, বুধবার, ৮:৪৬ অপরাহ্ন

banglahour

 ভৈরবে  আদালতের নিষেধ অমান্য করে আইনজীবির  উন্নয়ন কাজে বাধা হয়রানী ও হুমকির অভিযোগ পাওয়া গেছে। আইনজীবি এ্যাডঃ জামাল উদ্দিন বাটুয়ারা মোকদ্দমার  (১৪৪/২৩ ) দু,তরফা শোনানী অন্তে বিগত ২৯ এপ্রিল প্রাথমিক ডিক্রি ও পরে৩০ জুন ২০২৫ তারিখে চুড়ান্ত ডিক্রি পান। ডিক্রি পাওয়ার পর পরবর্তীতে (বাটুঃডিক্রি) আদালতের মাধ্যমে দখল প্রাপ্ত হয় । দখলের পর
তিনি তার তপছিল অনুযায়ী ভৈরবের চন্ডিবের মৌজায় খতিয়ান নং আরএস ২৬৭ ও ৩৫১ আর এস দাগ ৫০২৩ ও ৫০২৪  বাড়ি ২ দাগে ১১ শতাংশ ভ’মিতে
বাড়ী ঘর নির্মাণের কাজ করতে গেলে বিবাদী আয়েশা বেগম,রোমেনা বেগম.ফরিদা বেগম ও সিরাজ মিয়া,সজল মোল্লা গংরা দলবল নিয়ে  ঘর নির্মাণ কাজে বাধা দেয়। শুধু বাধা দিয়েই ক্ষান্ত হয়নি পরবর্তীতে তারা ভৈরব থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করে গত ২০ এপ্রিল পুলিশ নিয়ে আসে। পুলিশ এসে আদালতের রায় দেখে চলে যায়। পুলিশ চলে যাওয়ার পর তারা নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। বলে অভিযোগ করেন এ্যাডঃ জামাল উদ্দিন। তিনি আরো জানান, বিবাদীদের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারী কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করেন। পরে বিবাদীরা আপোষের শর্তে জামিনে মুক্ত হয়ে পুনরায় তারা কাজে বাধা দেয় এবং নানাভাবে হুমকি দিয়ে আসছে ।বর্তমানে তিনি ও তার পরিবার আতঙ্কে দিন অতিবাহিত করছেন। তাই তিনি তার পরিবারের নিরাপত্তা চান।


এ বিষয়ে ফরিদা বেগম,আয়েশা বেগমের মোবাইলে একাধিকবার ফোন দিলেও ফোনটি বন্ধ পাওয়া যায় ।এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম জানান ফরিদা বেগমের অভিযোগের ভিত্তিতে আমি এ্যাডঃ জামাল উদ্দিনের বাড়ীতে যায় তদন্ত করার জন্য । পরে ২ পক্ষকে আইন মেনে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বলি ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম