ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বান্দরবানে আবারও ছয় শ্রমিককে অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

সারাদেশ | শহিদুল আলম। বান্দরবান প্রতিনিধি।

(৬ মাস আগে) ২৩ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ২:৪৯ অপরাহ্ন

banglahour


বান্দরবানের টংকাবতী ইউনিয়নের একটি রাবার বাগান থেকে ছয় শ্রমিককে অপহরণের অভিযোগ উঠেছে। 


বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে হাতিরডেরা এলাকার একটি বাগান থেকে তাদের ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা। 
অপহৃতরা হলেন- নুরুল আফসার, মো. আরাফাত, ইসমাইল, করিম উল্ল্যাহ, রমিত ও সাকিব। অপহৃতদের নাম পাওয়া গেলেও ঠিকানা পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান,  কাজ শেষ করে রাবার শ্রমিকরা রাবার বাগান ঘরে অবস্থান করেছিলেন। হঠাৎ হাতে অস্ত্র ও মুখোশ পড়ে রাবার শ্রমিকদের এসে মারধর করে। পরে তাদেরকে চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। রাতে অপহরণ বিষয়টি জানাজানি না হলেও ভোরে বিষয়টি নিয়ে এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়।

রাবার বাগানে মালিক ইসমাইল বলেন, রাতে শ্রমিকদের অপহরণের পর অপহরণকারীরা আমার সঙ্গে যোগাযোগ করেছে। মুক্তিপণ হিসেবে তারা ২০ লাখ টাকা দাবি করেছে।

টংকাবতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মায়ই ম্রো বলেন,“বুধবার রাত সাড়ে ১১টার দিকে কালো পোষাকধারী একটি দল শ্রমিকদের অপহরণ করেছে বলে শুনেছি। কে বা কারা কাজটি করেছে এ বিষয়ে জানি না। এখন ঘটনাস্থলে যাচ্ছি, তারপর বলা যাবে।”

বান্দরবান সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. শাহেদ পারভেজ বলেন, অপহরণ খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী গিয়েছে। উদ্ধারের অভিযান অব্যাহত চলমান বলে জানান তিনি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম