ময়মনসিংহ মেডিকেলে হামে আরো ১ শিশুর মৃত্যু : চিকিৎসাধীন ৬৫
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ মেডিকেলে হাম নিয়ে ভর্তি রয়েছে ৬৫ শিশু। গতরাতে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে মৃত্যু হয়েছে ১৬ শিশুর। ১৭ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট ভর্তি ৭৪৮ ও ছুটি নিয়েছে ৬৬৭ জন। গত ১৮ এপ্রিল ময়মনসিংহের ত্রিশাল থেকে আসা ১০ মাস বয়সী ছেলে শিশু হাসপাতালে ভর্তি হলে গতরাতে মৃত্যু হয়।
পরিচালক (প্রশাসন) ডা. মাইন উদ্দিন খান জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২৭ শিশু হাম জনিত রোগ নিয়ে হাসপাতালটির বিশেষায়িত ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। পরিস্থিতি সামাল দিতে গত ২৪ মার্চ হাসপাতাল কর্তৃপক্ষ তিনটি পৃথক মেডিকেল টিম গঠন করে এবং শিশু ওয়ার্ডের তিনটি কক্ষে ১০ শয্যাবিশিষ্ট ‘হাম কর্নার’ চালু করে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
