ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জামালপুরে পৃথক তিন মামলায় ৩ জনের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন ও ৩ জনকে ১০ বছর করে আটকাদেশ

সারাদেশ | আলী আকবর। জামালপুর প্রতিনিধি।

(৬ মাস আগে) ২৩ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩:১৯ অপরাহ্ন

banglahour

জামালপুরে ধর্ষণ মামলাসহ পৃথক তিনটি মামলায় ৩ জনের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন ও ৩ জনের ১০ বছর করে আটকাদেশ দিয়েছে আদালত। 

জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ  আব্দুর রহিম আজ এ আদেশ দেন। 


আদালতের পিপি এডভোকেট ফজলুল হক জানান,  ২০২৩ সালের ১৪ মে রাতে জামালপুর শহরের হযরত শাহ জামাল (রঃ) মাজারের সামনে থেকে এক গৃহবধূকে অপহরণের পর দলবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়। ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আসামি বুলবুল আহমেদ, কালাম ওরফে মাক্কু ও রুকুকে একটি ধারায় যাবজ্জীবন এবং অপর ধারায়  মৃত্যুদন্ড এবং ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্ত আসামি বুলবুলের বাড়ি শহরের বেলটিয়া খুপিবাড়ি এবং  কালাম ও রুকুর বাড়ি শহরের পাথালিয়া নাওভাঙা এলাকায়। 


একই আদালত ইসলামপুরের পচাবহলার এক নারীকে অপহরণ মামলায় আব্দুল হাই মন্ডল,  মোঃ আক্কেল ও নায়েব আলী নামে তিনজনকে যাবজ্জীবন এবং ১ লাখ টাকা করে জরিমানা করেছে। 

একই আদালত বকশিগঞ্জ উপজেলার কিশোরী খোদেজা হত্যা মামলার রায়ে আলম মিয়া, মাহা আলম ও রাজু মিয়াকে ১০ বছর করে আটকাদেশ দিয়েছে।

রায় প্রদানের সময় মোট ৪ আসামি উপস্থিত থাকলেও বাকীরা পলাতক রয়েছে। 

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম