ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: ৫০ লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল আটক

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৬ মাস আগে) ২৩ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৫:৪১ অপরাহ্ন

banglahour

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০ লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল আটক করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের দায়িত্বাধীন বাংলাবাজার, লাফার্জ, সংগ্রাম, প্রতাপপুর, তামাবিল, শ্রীপুর, মিনাটিলা ও ডিবিরহাওর বিওপি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গরু, মহিষ, ছাগল, চিনি, চকলেট এবং বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ আটক করা হয়।


আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫০ লক্ষ ৩৬ হাজার ৪০ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার রয়েছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত এসব অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা সম্ভব হয়েছে।


আটককৃত মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম