ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অতিরিক্ত দামে জ্বালানি কিনলেও পুরো চাপ পড়বে না ভোক্তাদের ওপর: বাণিজ্যমন্ত্রী

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৪ মাস আগে) ২৪ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৫:২৫ অপরাহ্ন

banglahour

অতিরিক্ত দামে জ্বালানি কেনার প্রভাব ভোক্তাদের ওপর পুরোপুরি পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সৌদি আরব থেকে দ্বিগুণ দামে জ্বালানি আমদানির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


শুক্রবার দুপুরে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে সঙ্গে নিয়ে সিলেট সদর উপজেলার বাসিয়া নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী বলেন, চলমান বিদ্যুৎ সংকট মোকাবেলায় তেল ও গ্যাসের সংরক্ষণ সক্ষমতা (স্টোরেজ ফ্যাসিলিটি) বাড়ানো অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, বৈশ্বিক নানা পরিস্থিতির কারণে জ্বালানি খাতে দেশ অনেক সময় ঝুঁকির মধ্যে পড়ে। এ অবস্থা থেকে উত্তরণে সরকার অগ্রাধিকার ভিত্তিতে স্টোরেজ সুবিধা নির্মাণে কাজ করছে।


এলএনজি আমদানি সক্ষমতা বাড়াতে নতুন টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে জ্বালানি মন্ত্রণালয় শিগগিরই টেন্ডার প্রক্রিয়ায় যাবে।


এদিকে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশের খাল-নদী উদ্ধার এবং নদীভাঙন রোধে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। তিনি জানান, আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান বাসিয়া নদী খনন কাজের উদ্বোধন করবেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম