ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শুকরছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলা ও শিক্ষা সামগ্রী বিতরণ করল রাঙ্গামাটি সদর জোন

সারাদেশ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি।

(৪ মাস আগে) ২৪ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৬:২৬ অপরাহ্ন

banglahour


রাঙ্গামাটি রিজিয়ন এবং রাঙ্গামাটি সদর জোনের পক্ষ থেকে মানিকছড়ি ক্যাম্পের আওতাধীন শুকরছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৮টি ফ্যান, ৪টি দেয়াল ঘড়ি এবং বিভিন্ন প্রকার খেলাধুলার সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়েছে।


শুক্রবার (২৪ এপ্রিল) সকালে রাঙ্গামাটি সদর জোনের উপ-অধিনায়ক বিএ-৮৩৫৫ মেজর মোঃ জুলফিকার রহমান, পিএসসি এর উপস্থিতিতে বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি (চেয়ারম্যান ও মেম্বার), বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তি, সম্প্রীতি ও উন্নয়নমূলক কার্যক্রমের ধারাবাহিকতার অংশ হিসেবে শিক্ষার পরিবেশ উন্নয়নে রাঙ্গামাটি রিজিয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম