দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব কাজ বন্ধ করে অবস্থান কর্মসূচী পালন করছে কর্মকর্তা- কর্মচারীরা।
ঢাকা; দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব কাজ বন্ধ করে অবস্থান কর্মসূচী পালন করছে কর্মকর্তা- কর্মচারীরা।
বুধবার (১৯-১০-২০২২) মহাখালীতে অধিদপ্তরের সামনে অবস্থান নেয় অধিদপ্তরের সমস্ত কর্মকর্তা- কর্মচারী। দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ অনুযায়ী জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন করা, জেলা ত্রান ও পুনবাসন কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের পদ আপ্রেগেডশ করা, সচিবালয়ের ন্যায় অধিদপ্তরের কর্মচারীদের পদ নাম পরিবর্তন ও আপগ্রেডেশনসহ অধিদপ্তরের সকল শূন্য পদে নিয়োগ দানের ৫ দফা দাবিতে বুধবার অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচী পালন করে সকল কর্মকর্তা - কর্মচারী।
দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলিয়ে যাওয়ার ঘোষনা দেন অবস্থান কর্মসূচীতে অংশ নেয়া কর্মকর্তা- কর্মচারীরা। অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের এমন অবস্থান কর্মসূচিতে অধিদপ্তরের কার্যক্রম মূলত স্থবির হয়ে পড়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় বন্যা- ঘূর্নীঝড়সহ বিভিন্ন দূর্যোগে অধিদপ্তরের অধীনে নানা ত্রাণ তৎপরতা চালায়। এছাড়া দুর্যোগ মোকাবেলায় আশ্রয় কেন্দ্র নির্মান, রক্ষনা বেক্ষনসহ বছর ব্যাপী চলমান নানা জরুরী কাজে স্থবিরতা নেমে এসেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
