ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চীনের সহযোগিতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে তৎপর বাংলাদেশ

জাতীয় |

(৩ বছর আগে) ২০ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার, ৩:৫৭ অপরাহ্ন

banglahour

ঢাকা: চীনের সহযোগিতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে তৎপর হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন।
তিনি বলেন, চীনা রাষ্ট্রদূতের সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে। তিনি যদিও নির্দিষ্ট কোন সুখবর দিতে পারেননি। তবে বলেছেন, মিয়ানমারের বর্তমান সরকার প্রত্যাবাসনে এক পায়ে রাজি। কিন্তু প্রক্রিয়া সম্পর্কে স্বচ্ছ ধারনা দিতে পারেনি। এমনকি নির্দিষ্ট তারিখও বলতে পারেননি চীন রাষ্ট্রদূত। 
রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের সরকার ওখানকার দলিল চায়। সেটা একটা সমস্যা। একটি রোহিঙ্গা পরিবারের কারো কারো কাছে ডকুমেন্ট নেই। বাংলাদেশ দলিলের জটিলতায় যেতে চায় না। নিতে হলে সবাইকেই নিতে হবে। 
বর্ডারের জিরো লাইনে ৫ হাজার রোহিঙ্গা আছে। চীনকে বলেছি তাদের মিয়ানমারের ভিতরে নিয়ে যাওয়ার উদ্যোগ নিতে।
এ ছাড়া লিবিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, লিবিয়াতে আমাদের অনেক লোক অবৈধভাবে যায়। যাওয়ার পর অনেক লোক কষ্টে থাকে। কয়েকদিনে কয়েক হাজার লোককে আমরা লিবিয়া থেকে ফিরিয়ে নিয়ে এসেছি। এসব বিষয়ে লিবিয়া রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম