ঢাকা, ১ মে ২০২৬, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঠাকুরগাঁওায়ে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টো। ঠাকুরগাঁও প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ১ মে ২০২৬, শুক্রবার, ৩:০০ অপরাহ্ন

banglahour

সুস্থ শ্রমিক, কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে  নানা কর্মসূচির মধ্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শণ অধিদপ্তর, দিনাজপুর এবং ঠাকুরগাও জেলা প্রশাসনের উদ্যোগে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী জেলা প্রশাসনের কার্যালয় হতে বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ। এতে অংশ নেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদা হোসেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শণ অধিদপ্তর দিনাজপুরের উপ-মহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবাররাতসহ বিভিন্ন মালিক ও শ্রমিক সংগণের নেতৃবৃন্দ।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শণ অধিদপ্তর দিনাজপুরের উপ-মহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবাররাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদা হোসেনসহ বিভিন্ন মালিক ও শ্রমিক সংগণের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, শ্রমিকদের জন্য নিম্নতম মজুরী বাস্তবায়ন ও কর্মঘন্টা নির্ধারণ করা, শ্রমিকদের জন্য বিষেশায়িত হাসপাতাল স্থাপনসহ বিভিন্ন দাবী তুলে ধরেন তারা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯