ভিভিআইপি প্রটোকলের প্রচলিত রীতি ভেঙে জরুরি চিকিৎসাসেবার গুরুত্বকে অগ্রাধিকার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৬ মে) সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজার প্রান্তে এ ঘটনা ঘটে।
সকাল ৯টার কিছু আগে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার পথে বনানী এক্সপ্রেসওয়ে হয়ে কারওয়ানবাজার এফডিসি মোড়ের দিকে এগোচ্ছিল প্রধানমন্ত্রীর গাড়িবহর। এ সময় তার নজরে আসে, একটি অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে বহরের পেছনে অতিক্রমের চেষ্টা করছে।
পরিস্থিতি বুঝতে পেরে প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মকর্তাদের অ্যাম্বুলেন্সটিকে পথ করে দেওয়ার নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা সদস্যরা গাড়িবহর সরিয়ে জরুরি সেবার যানটিকে দ্রুত এগিয়ে যাওয়ার সুযোগ করে দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুরো ঘটনাটি ছিল স্বতঃস্ফূর্ত ও মানবিক। সাধারণত ভিভিআইপি বহরের কারণে সড়কে অন্য যানবাহনকে অপেক্ষা করতে দেখা গেলেও, প্রধানমন্ত্রীর এই উদ্যোগ ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে।
সাধারণ মানুষের প্রতি দায়িত্ববোধ ও সহমর্মিতার প্রকাশ হিসেবে ঘটনাটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও জনমনে প্রশংসা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
