ঢাকা, ১০ মে ২০২৬, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্যারিসের সার্সেলে যাত্রা শুরু করল ‘পিজ্জা ভিলেজ রেস্টুরেন্ট’

প্রবাস | আবু তাহির। ফ্রান্স।

(১৯ ঘন্টা আগে) ৯ মে ২০২৬, শনিবার, ১০:০৫ অপরাহ্ন

banglahour

ফ্রান্সের প্যারিসের বাংলাদেশি অধ্যুষিত সার্সেল এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে নতুন খাবার প্রতিষ্ঠান ‘পিজ্জা ভিলেজ রেস্টুরেন্ট’। গত শুক্রবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শুভাকাঙ্ক্ষী ও প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে ফিতা কেটে রেস্তোরাঁটির উদ্বোধন করা হয়।

সার্সেল প্রিফেকচারের নিকটে অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন এ রেস্তোরাঁটির উদ্যোক্তা শাহ মাহমুদুল হাসান জানান, প্রতিষ্ঠানটির মাধ্যমে প্রাথমিক পর্যায়ে অন্তত চারজন বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ব্যবসার পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে আরও কর্মসংস্থান তৈরি হবে।

ফ্রান্সে দীর্ঘদিন ধরে সফলভাবে ব্যবসা পরিচালনা করে আসা শাহ মাহমুদুল হাসান ইতোমধ্যে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। নতুন এই রেস্তোরাঁ উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, সার্সেল ও আশপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশিদের জন্য একটি পরিচ্ছন্ন ও মানসম্মত খাবারের পরিবেশ তৈরি করাই তাদের অন্যতম লক্ষ্য। পাশাপাশি তিনি সবাইকে ‘পিজ্জা ভিলেজ রেস্টুরেন্ট’-এ এসে খাবারের স্বাদ গ্রহণ ও প্রতিষ্ঠানটি ঘুরে দেখার আমন্ত্রণ জানান।

বাংলাদেশিদের কর্মসংস্থান ও বেকারত্ব প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, দক্ষতা ও প্রশিক্ষণের ঘাটতির কারণেই অনেক সময় চাকরির সুযোগ থাকা সত্ত্বেও উপযুক্ত কর্মী পাওয়া যায় না। তার ভাষায়, “বেকারত্বের বড় একটি অংশই সমাধানযোগ্য। দক্ষতাভিত্তিক নিয়োগের ক্ষেত্রে প্রস্তুত বাংলাদেশি কর্মী খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। তাই দক্ষতা অর্জনের পাশাপাশি এ ধরনের নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে উঠলে প্রবাসে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ আরও বৃদ্ধি পাবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নতুন এ উদ্যোগকে স্বাগত জানান এবং উদ্যোক্তার সফলতা কামনা করেন। পরে অতিথিদের সঙ্গে নিয়ে উদ্বোধনী কেক কেটে সবার মধ্যে বিতরণ করা হয়। এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে ‘পিজ্জা ভিলেজ রেস্টুরেন্ট’-এর প্রথম কর্মদিবসের সূচনা হয়।

 

প্রবাস থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯