ঢাকা, ২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে দুই জনের মৃত্যু

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(১ সপ্তাহ আগে) ১৫ মে ২০২৬, শুক্রবার, ৬:১৯ অপরাহ্ন

banglahour

 

ময়মনসিংহের ফুলপুরে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে এক বৃদ্ধসহ দুইজনের মৃত্যু হয়েছে।

আজ (শুক্রবার) দুপুর সোয়া দুইটায় উপজেলার রূপসী ইউনিয়নের ভাট্টা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলো ওই এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে তাজউদ্দিন (৪০) ও মৃত মিয়া হোসেনের ছেলে আরশব আলী (৬০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর সোয়া দুইটার দিকে তাইজউদ্দিন বাড়ির পাশে খড় শুকানোর কাজ করছিল। ঝড়ো বাতাসে পড়ে যাওয়া বিদ্যুতের তার খড়ের নিচে ছিল, যা আইজুলের জানা ছিল না। তিনি খড় শুকানোর কাজের একপর্যায়ে পড়ে থাকা ওই তারে জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার পাশ দিয়ে কাজ করার জন্য মাঠে যাওয়া আরশব আলী তাকে থাকতে দেখেন। আরশব আলী তাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ঠে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের উদ্ধার স্থানীয় স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন। মৃত ঘোষণা করার পর স্বজনরা হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরী করেন এবং মরদেহ নিয়ে থানায় যায়।

ফুলপুর থানা উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল বাশার বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার থানায় নেয়া হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯