আজ ১৬' মে বিসিসি খুলনায়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও আইসিটি ডিভিশন আয়োজিত জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা (NHSPC)–২০২৬”-এর আঞ্চলিক পর্বের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), খুলনা কেন্দ্রে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। স্কুল জুনিয়র ক্যাটাগরিতে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আলী আব্দুল্লাহ রাজিত- প্রথম স্থান অধিকার করেছে। এবং স্কুল সেকেন্ডারি ক্যাটাগরিতে দশম শ্রেণির শিক্ষার্থী মোঃ আরশাফ হোসেন - তৃতীয় স্থান অধিকার করেছে।
উল্লেখ্য বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় থেকে সর্বমোট ১১ জন ক্ষুদে প্রোগ্রামার “জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা–২০২৬”-এ অংশ গ্রহণ করে স্কুল সেকেন্ডারি ক্যাটাগরিতে যে ৮ জন প্রতিযোগী সাফল্য অর্জন করেছে তারা হলো—
মোঃ আশরাফ হোসেন — তৃতীয় স্থান
মোঃ রেজওয়ানুজ্জামান — চতুর্থ স্থান
মোঃ আয়নাল হক — পঞ্চম স্থান
ফাতেমা আক্তার — ষষ্ঠ স্থান
নুজহাত জেবিন বুশরা — সপ্তম স্থান
সামিহা আমিন — অষ্টম স্থান
মোঃ তিতাস হোসেন রাতুল — নবম স্থান
মোঃ খালিদ হোসেন — দশম স্থান
এছাড়াও খুলনা ইউনিভার্সিটি কেন্দ্র থেকে স্কুল সেকেন্ডারি ক্যাটাগরিতে অংশগ্রহণকারী বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের দুইজন ক্ষুদে প্রোগ্রামারের মধ্যে—
আতিয়া ইবনাত এশা — দশম স্থান
জান্নাতুল ফেরদৌস — ষোড়শ স্থান অধিকার করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে।
তাদের এই অর্জন ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথে অনুপ্রেরণা হয়ে থাকবে বলে বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
