ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জামালপুরে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

সারাদেশ | আলী আকবর। জামালপুর প্রতিনিধি।

(৫ মাস আগে) ১৭ মে ২০২৬, রবিবার, ৩:৫১ অপরাহ্ন

banglahour

জামালপুরে সরকারি ভাবে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
রোববার  দুপুরে সিংহজানী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন জামালপুর-৫ (সদর) সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার, উপজেলা খাদ্য কর্মকর্তা ইসরাত আহামেদসহ মিলার, কৃষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

জেলা খাদ্য অফিস সূত্র জানায়, , চলতি বোরো মওসুমে জেলায় ৩৫ হাজার ৯৯৩ মেট্রিক টন চাল
সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলায় চুক্তিবদ্ধ চালকল মালিকরা সরকার নির্ধারিত মূল্যে এসব চাল সরবরাহ করবেন।  

চলতি মওসুমে জামালপুর জেলায় সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৮৭৪ মেট্রিক টন। একজন কৃষক সর্বোচ্চ তিন টন করে ধান দিতে পারবেন।
এবার সরকারিভাবে প্রতিকেজি চাল ৪৯ টাকা এবং প্রতিকেজি ধান ৩৬ টাকা দরে ক্রয় করবে সরকার।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম