কুমিল্লার মেঘনায় জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুমিল্লা জেলা ও কুমিল্লা -১ (দাউদকান্দি-মেঘনা) আসনের আয়োজনে এনসিপির পদযাত্রা ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১ টায় মেঘনা উপজেলা পরিষদ মাঠে পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
জাতীয় নাগরিক পার্টির মেঘনা উপজেলা প্রধান সমন্বয়ক এম কে রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, জেলা সদস্য মাওলানা শওকত আদনান।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক প্রধান অতিথি হাসনাত আবদুল্লাহ (এমপি) এর হাত ধরে বিভিন্ন দল থেকে আসা ১০০ নেতা-কর্মী মেঘনা উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)তে যোগদান করেছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
