ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কোরবানির ঈদকে সামনে রেখে ভৈরবের মাঠ কাপাবে বস, দাম হাকছে ৯ লাখ

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(৫ মাস আগে) ১৭ মে ২০২৬, রবিবার, ৬:৫০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৫২ অপরাহ্ন

banglahour

কোরবানির ঈদকে সামনে রেখে এবার ভৈরবে মাঠ কাপাবে ভৈরবের বস। দেশীয় পদ্বতিতে  খড় ,খৈল কুড়া.ভ’ষি ও কাচাঁ ঘাস  ও কলা খাইয়ে মাঠের জন্য প্রস্তুত করা হয়েছে ১১শ কেজি ওজনের কালো রঙের বসকে। বস কে দেখতে দুর-দুরান্ত থেকে লোকজন আসছে খামারীর বাড়িতে। অনেকে দর-দাম কষাকষি ও করছে । কিন্ত খামারী সাদ্দাম হোসেন বসের দাম হাকছে ৯ লাখ টাকা। প্রাণী সম্পদ  বিভাগ বলছে ভৈরবের অন্যতম এ বস প্রাণী সম্পদ দপ্তরের তত্বাবধানে দেশীয় পদ্বতিতে লালন পালন করা হয়েছে।


ভৈরবের রাম শংকরপুর গ্রামের খামারী সাদ্দাম হোসেন জানান, বিগত আড়াই বছর আগে মাত্র ৮০ হাজার টাকায় ৪ মাস বয়সী কালো রংএর একটি বাছুর কিনে আনেন। তারপর পর যত্ন বিগত আড়াই বছর যাবত দেশীয় পদ্বতিতে  খড় ,খৈল কুড়া.ভ’ষি ও কাচাঁ ঘাস ও কলা খাইয়ে  লালন-পালন করছে। এখন বসের ওজন ১১শ কেজি এবং গায়ের রঙ ও দেখতে খুব সুন্দর ও আকর্ষণীয়। তাই দূর-দুরান্ত থেকে দেখতে অনেকেই আসছেন । আবার অনেকেই দাম ও হাকছেন। কিন্ত সঠিক ও ন্যায্যমূল্য দাদ পেলে বসকে বিক্রি করা হবে । তা না হলে আগামী কোরবানীর ঈদে বিক্রি করবেন বলে জানান, খামারী ।

এ বিষয়ে ভৈরব উপজেলা  প্রাণী সম্পদ বিভাগের সার্জন ডাঃ নাহিদুল ইসলাম জানান, প্রাণী সম্পদ দপ্তরের তত্বাবধানে দেশীয় পদ্বতিতে লালন পালন করা হয়েছে বসকে। এটি এখন পর্যন্ত ভৈরবের অন্যতম বড় গরু।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম