ঢাকা, ১৮ মে ২০২৬, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করলেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(১৫ ঘন্টা আগে) ১৭ মে ২০২৬, রবিবার, ৭:৩৪ অপরাহ্ন

banglahour

হটাৎ করে বাংলাদেশ-ভারত মৈত্রী সুপার থার্মাল পাওয়ার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। রোববার (১৭ মে) বেলা ১১ টায় তিনি এ তাপবিদ্যুৎ কেন্দ্রটি পরিদর্শন করেন।

এ সময় তাকে অভ্যর্থনা জানান, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক রামানাথ পূজারী।


পরে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাঃ) লিমিটেড এর প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রকল্পের সার্বিক বিষয়ের ওপর একটি উপস্থাপনা পর্ব এবং বিআইএফপিসিএল এর সকল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ব্যাবস্থাপনা পরিচালক রামানাথ পূজারী ছাড়াও উপস্থিত ছিলেন,  বাগেরহাট জেলা পরিষদ প্রশাসক ব্যারিষ্টার মো. জাকির হোসেন, বিপিডিবি (উৎপাদন) সদস্য মো. জহিরুল ইসলাম, এপিএসসিএল এর পরিচালক মোহাম্মদ সোলায়মান, এনডব্লিউপিজিসিএল, উপ-সচিব, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অভিষেক কুমার, প্রোজেক্ট ডাইরেক্টর মুহা. আলাউদ্দিন, উপ-প্রকল্প পরিচালক অংকুর আগারওয়াল, এজিএম, (টিএস), মোহাম্মদ ইমতিয়াজ বান্দা, ডিজিএম (অপারেশন) রাহাত তানভীর, ডিজিএম মেনটেনেন্স, ইয়া রব্বানী, ডিজিএম টিএমডি, জিএম তরিকুল ইসলাম, ডিজিএম এইচআর এফএম মফিজুর রহমান, জিএম এফএম মো. মিজানুর, রহমান, ম্যানেজার সেফটি, ডিজিএম বিআইএফপিসিএল (সর্ব) মাহামুদ বিন হারিন প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি, ওসি মো. রাজিব আল রশিদ, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মুজাফফর রহমান আলম, সদস্য অহিদুল ইসলাম পল্টু, রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ হোসেন, মোংলা পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী প্রমুখ।


মতবিনিময় সভা শেষে প্ল্যান্টের কার্যক্রম নিয়ন্ত্রণের মূল কেন্দ্র, কয়লা শেড, বিশাল আকারের কয়লা মজুদের স্থান, জেটি, কয়লা আমদানি ও খালাসের স্থানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন।


এ সময় অনিন্দ্য ইসলাম অমিত রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষকে বলেন, এই কেন্দ্রের আশপাশের মানুষের কল্যাণে কাজ করতে হবে । যাতে এলাকার মানুষ এ প্রকল্প থেকে সুফল ভোগ করতে পারেন। বিশেষ করে কেন্দ্র আশপাশের  মানুষের স্বাস্থ্য সেবায় তাদের ভূমিকা রাখার তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের পরামর্শ দেন।এছাড়া কেন্দ্রটির চারপাশের মানুষকে চাহিদানুযায়ী পর্যায়ক্রমে সেবা প্রদাণেরও তাগিদ দেন প্রতিমন্ত্রী। 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯