ভৈরবে ট্রাস্কফোর্সের মাদক বিরোধী অভিযানে গাঁজা সহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে ১ কেজি ৩ শ গ্রাম গাজাঁ উদ্ধার করা হয়েছে। পরে আটককৃতদের কে ভ্র্যাম্যমান আদালতে হাজির করা হলে ভ্র্যম্যমান আদালত আটককৃতদের কে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেছে। গ্রেফতার কৃতরা হলো কমলপুর আমলাপাড়া গ্রামের মৃত কাদির মিয়ার পুত্র মুছা মিয়া ( ৪৮) ও একই গ্রামের আল আমিন মিয়ার পুত্র সুজন মিয়া (২৮)। ট্রাস্কফোর্স ও ভ্র্যাম্যমান আদালত সুত্রে জানাযায়, আজ রোববার দুপুরে ট্রাস্কফোর্সের মাদক বিরোধী অভিযানে রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের কে গাজাঁসহ আটক করা হয় ।
পরে জিহাদের ঘরে অভিযান চালিয়ে ৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্র্যাম্যমান আদালতে হাজির করা হলে ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি) এ.এইচ.এম আজিমুল হক মুছা মিয়া কে ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ২ হাজার টাকা এবং , সুজন কে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শত টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর অভিযানের সত্যতা স্বীকার করে জানান,আটককৃতদেরকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
