ঢাকা, ১৮ মে ২০২৬, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নড়াইল শিক্ষা অঙ্গনে ফিরছে প্রাণচাঞ্চল্য, গতিশীলতা এনেছেন নতুন জেলা শিক্ষা অফিসার জামাল উদ্দিন

সারাদেশ | মির্জা মাহামুদ হোসেন রন্টু। নড়াইল প্রতিনিধি।

(১৫ ঘন্টা আগে) ১৭ মে ২০২৬, রবিবার, ৭:৩৭ অপরাহ্ন

banglahour


নড়াইলের নতুন জেলা শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দিনের যোগদানের পর প্রশাসনিক কার্যক্রমসহ জেলার শিক্ষা অঙ্গনে ফিরছে প্রাণ চঞ্চলতা ও কর্মব্যস্ততা। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে বিদ্যালয়গুলোর শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ফিরতে শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অফিসসূত্রে জানা যায়, দীর্ঘদিন জেলা শিক্ষা অফিসারের পদটি প্রায় দেড় বছর শূন্য থাকায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন অতিরিক্ত  দায়িত্বে ছিলেন। 


গত ৫ মে নতুন শিক্ষা অফিসার দায়িত্ব গ্রহণের পর থেকেই শিক্ষা অফিসে আগত শিক্ষকেরা দ্রুততম সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে ফিরে যাচ্ছেন। এক কাজের জন্য দ্বিতীয়বার আসা লাগছে না। এছাড়া জেলা শিক্ষা অফিসকে ১০০ ভাগ দূনীতি ও হয়রানি মুক্ত ঘোষণা করেছেন তিনি।
জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় এবং শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ শুরু করেছেন। বিদ্যালয়গুলোতে নিয়মিত মনিটরিং, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং সহশিক্ষা কার্যক্রম চালুর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।


শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, আগে বিভিন্ন প্রশাসনিক কাজে ধীরগতি থাকলেও বর্তমানে তা দ্রুততার সঙ্গে সম্পন্ন হচ্ছে। বিদ্যালয়গুলোতে পরিচ্ছন্নতা, সময়ানুবর্তিতা এবং শিক্ষার্থীদের পাঠদানে আগ্রহ বৃদ্ধিতে ইতিবাচক পরিবর্তন লক্ষ করা যাচ্ছে।
লোহাগড়া উপজেলার মাকরাইল কে কে এস ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ তোজ্জামেল হক বলেন, আমি এডহক কমিটির শিক্ষক প্রতিনিধির অনুমোদন নিতে এসেছিলাম। স্যার আমাকে আধা ঘন্টার মধ্যে কাজটি করে দিয়েছেন।  “নতুন শিক্ষাকর্মকর্তার নেতৃত্বে আমরা নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা পাচ্ছি। তিনি নিয়মিত খোঁজখবর নিচ্ছেন এবং সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নিচ্ছেন।”


জেলা শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দিন জানালেন, আমি চেষ্টা করছি জেলা শিক্ষা অফিসে কোন কাজে শিক্ষকদেরকে দ্বিতীয়বার যেন না আসা লাগে এবং সেবা গ্রহীতা সম্মানিত শিক্ষক মন্ডলীদের জন্য আমার অফিস হয়রানি ও দূনীতিমুক্ত ঘোষণা করেছি। এ ছাড়া শিক্ষার সার্বিক মান উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছি। 


সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধারাবাহিকতা বজায় থাকলে জেলার শিক্ষা ব্যবস্থায় আরও ইতিবাচক পরিবর্তন আসবে এবং শিক্ষার সামগ্রিক পরিবেশ নতুন মাত্রা পাবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯