ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কটিয়াদীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(২ মাস আগে) ১৮ মে ২০২৬, সোমবার, ১২:১৪ অপরাহ্ন

banglahour


কিশোরগঞ্জের কটিয়াদীতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৭ মে) রাতে উপজেলার মুমুরদিয়া ও গচিহাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কটিয়াদী মডেল থানার পুলিশ সুত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটের দিকে মুমুরদিয়া ইউনিয়নের বাঘবেড় এলাকায় অভিযান চালায় কটিয়াদী মডেল থানা-পুলিশ। সেখান থেকে ২০টি ইয়াবাসহ মো. রুবেলকে (২৮) গ্রেপ্তার করা হয়। রুবেল উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের মৃত তোতা মিয়ার ছেলে।

একই রাতে সোয়া ৯ টার দিকে গচিহাটা ইউনিয়নের কৈতরীপাড়া এলাকায় অপর একটি অভিযান চালানো হয়। এ সময় নিজ বাড়ির সামনে থেকে ২১টি ইয়াবাসহ মো. সুমন মিয়াকে (২৬) গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার আব্দুল হামিদের ছেলে। পুলিশ জানায়, তল্লাশির সময় সুমনের প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ওসি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। কটিয়াদীকে অপরাধ ও মাদকমুক্ত করতে এই অভিযান আরও জোরদার করা হবে। অপরাধ দমনে তিনি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯