ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে ট্রেনের ছাদ থেকে গাজাঁসহ মাদককারবারি গ্রেফতার

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(২ মাস আগে) ১৮ মে ২০২৬, সোমবার, ৩:২৩ অপরাহ্ন

banglahour

ভৈরবে আন্তঃনগর পারাবত ট্রেনের ছাদ থেকে ১৮ কেজি গাজাঁসহ  ১ মাদককারবারি কে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারি ব্র্যাক্ষণ বাড়িয়া জেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল গ্রামের আবুল খায়েরের পুত্র তোফাজ্জল হোসেন ওরফে আলামিন (২৭)। গ্রেফতারকৃতের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ সোমবার সকালে কিশোরগঞ্জ জেল হাজতে পাঠিয়েছে।  

রেলওয়ে পুলিশ জানায় রোববার সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি রাত ৮ টার দিকে ভৈরব রেলওয়ে জংশন স্টেশনের ১ নং প্লাটফর্ম অবস্থান নেয়। এ সময়  গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনের ছাদে অভিযান চালিয়ে গ্রেফতারকৃত তোফাজ্জল হোসেন কে আটক করে জিজ্ঞাসাবাদে সে ৯ টি পুটলায় ১৮ কেজি গাঁজার কথা স্বীকার করে । এ সময় তার ৩/৪ জন সহযোগী পালিয়ে যায় । 

এ বিষয়ে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদ আহমেদ জানান , গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে  পারাবত এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে ৯ টি পুটলায় মোড়ানো ১৮ কেজি গাজাঁসহ ১ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে । এ সময় অভিযানের টের পেয়ে  তার সহযোগী ৩/৪ জন পালিয়ে গেছে । গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯