ময়মনসিংহে মেয়ের হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মা ও বাবা।
আজ ( সোমবার) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নিহতের মা সালাম আক্তার জানান, গত ২৪ এপ্রিল ঢাকার উত্তরা এলাকার একটি ফ্ল্যাট বাড়িতে আমেনা আক্তার নওরীনকে হত্যা করে তার স্বামী লুৎফুল্লাহির কবির আশিক। হত্যার পর ঘটনাকে আত্মহত্যা বলে প্রচার করছে বলে দাবি নওরীনের বাবা-মা'র।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০২২ সালে নওরীনের সাথে ময়মনসিংহের কুষ্টিয়া নামাপাড়া এলাকার আশিকের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্যকলহ লেগেই থাকতো। পরবর্তীতে আশিক চাকরির সুবাদে ঢাকা উত্তরার ভাড়া বাসায় বসবাস শুরু করে। তার সঙ্গে নওরীনও থাকতো। নওরীন শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য ভর্তি হয়। শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও কিছুদিন পর আশিকের অস্বাভাবিক আচরণে নওরীনের সন্দেহ হলে জানতে পারে আশিক তার এক নারী সহকর্মীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পরেছন। এতে তাদের সর্ম্পকের আরও অবনতি হয়।
আশিক নওরীনকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে শুরু করে। গত ২৪ এপ্রিল নওরীনকে হত্যার পর মরদেহ ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়।
আরও বলা হয়, এ ঘটনায় তুরাগ থানায় আত্মহত্যার প্ররোচনায় মামলা হলে আশিককে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। তবে ১৯ দিনের মধ্যেই আশিক ক্ষমতার প্রভাবে জামিনে মুক্ত হয়ে আসে। এর পর থেকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই প্রশাসনের কাছে রহন্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাসি দাবি করেন নওরিনের মা সালমা আক্তার।
এসময় নওরীনের বাবা নূর হোসেন, মামা শরীফুজ্জামানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
