ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পটুয়াখালীতে ৫৬ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকুরী পেলো ২৯ জন

সারাদেশ | মুজাহিদ প্রিন্স,পটুয়াখালী।

(২ মাস আগে) ১৮ মে ২০২৬, সোমবার, ৬:৩৮ অপরাহ্ন

banglahour

কোনো ধরনের তদবির বা ঘুষ ছাড়াই শুধুমাত্র শারীরিক সক্ষমতা ও মেধার ভিত্তিতে মাত্র ৫৬ টাকা খরচে পটুয়াখালীতে পুলিশ কনস্টেবল পদেনিয়োগ পেয়েছেন ২৯ জন চাকুরি প্রার্থী ।

সোমবার সকালে পটুয়াখালী পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের ফলাফল ঘোষণা করেন পটুয়াখালীর পুলিশ সুপার মো:  আবু ইউসুফ 
পুলিশ সুপারের কার্যালয় সুত্র জানায়, এ বছর পটুয়াখালীতে ২৯টি পদের বিপরীতে আবেদন করেন ২ হাজার ১  শত ৩৯  জন প্রার্থী । সাতটি ইভেন্ট শেষে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হন ৪১৮ জন। এর মধ্যে ৯৩ জন উত্তীর্ণ হন মৌখিক পরীক্ষার (ভাইভা) জন্য। মৌখিক পরীক্ষা শেষে ২৯ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয় এবং ৫ জনকে অপেক্ষামান রাখা হয় ।

এমন স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় বিনামূল্যে চাকরি পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন অনেক প্রার্থী।

তারা বলেন, আমরা হতদরিদ্র পরিবারের সন্তান। অভাব অনটনের মধ্যে চলে আমাদের সংসার। চূড়ান্ত তালিকায় নাম দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমরা কৃতজ্ঞ। এখন দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে পারব।

লামিযা আক্তার বলেন, আমার বাবা একজন অটোচালক আমি মাত্র ৫৬ টাকায় এখানে চাকরি পেয়েছে। আজ আমি খুব খুশি। আশা করি আমার চাকরির মাধ্যমে পরিবারের স্বচ্ছতা ফিরিয়ে আনতে পারব।

মো: লিমন খান বলেন, আমার বাবা একজন কৃষক আমাদের অনেক কষ্ট করে মানুষ করেছে। আজকে ঘোষ দুর্নীতি ছাড়াই আমি আমার মেধার ভিত্তিতে চাকরি পেয়েছি এটা আমি যেমন খুশি আমার পরিবারও খুশি।

পরে পুলিশ সুপার মো:  আবু ইউসুফ   পরীক্ষায় উত্তীর্ণ নবাগতদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন।  তিনি বলেন আমরা যোগ্যতা অনুযায়ী তাদেরকে চাকরি দিয়েছি। বর্তমানে একটি চাকরি পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯