ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজবাড়ীর কালুখালীতে ভূমিসেবা মেলার উদ্বোধন ও জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(৫ মাস আগে) ১৯ মে ২০২৬, মঙ্গলবার, ৬:৩৯ অপরাহ্ন

banglahour

সারাদেশের ন্যায় রাজবাড়ীর কালুখালী উপজেলায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন ও জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ মঙ্গলবার সকাল ১১ টায় কালুখালী উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন।

এর আগে ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন।

সভায় বিশেষ অতিথি হিসাবে কালুখালী থানার নবাগত অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মৎস্যকর্মকর্তা ( ভারপ্রাপ্ত) আনোয়ারুল ইসলাম পাইলট,  উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা নাইমুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।

এছাড়াও অন্যান্যর মধ্যে বিএনপি নেতা কে এম আইনুল হাবিব, বিএনপি নেতা শাহজাহান আলী মাস্টার,  শাহজালালসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সহকারী ভূমি কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের সেবা গ্রহীতারা বক্তব্য রাখেন।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন বলেন, নাগরিকরা যেন সহজে ভূমি সেবা পায় তার জন্য সরকার কাজ করে যাচ্ছে, সাধারন মানুষ নিজেই এখন থেকে অনলাইনের মাধ্যমে সকল ভূমি সেবা গ্রহন করতে পারবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম