চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইমন আহমেদ পায়েল নামে এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে শিবগঞ্জ পৌর এলাকার পিঠালীতলা মহল্লার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইমন আহমেদ পায়েল পিঠালীতলা মহল্লার মোহা. আশরাফুল হক সিলু ওরফে সিলু মোহরিলের ছেলে। তিনি পৌর ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ ঘোষিত) সহ-সাধারণ সম্পাদক ছিলেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইমনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তিনি আত্মহত্যা করেছেন নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে প্রকৃত কারণ জানা যাবে।
ওসি আরও জানান, ইমন দীর্ঘদিন ধরে পারিবারিকসহ বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে শুক্রবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
