কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) সন্ধ্যায় স্থানীয় ‘স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে’ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি মো.শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন।
উপজেলা বিএনপির সি: যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাইদুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী পৌর বিএনপি সভাপতি আশরাফুল হক দাদন,সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম ফারুক চাষী,কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহাবুবুর রহমান বাচ্চু,উপজেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ শামসুল আরেফিন তারা,যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল হক চান মিয়া,উপজেলা কৃষক দলের আহবায়ক আজিজুল হক শাহজাহান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবলু,কটিয়াদী উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ,সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু,
কটিয়াদী পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান সিরাজী, কটিয়াদী বনিক সমিতির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মুশফিকুর রহমান উবাইদুরসহ আরো অনেকে।
এছাড়া উপজেলা কৃষক দল, যুবদল, ছাত্রদল ও বণিক সমিতিসহ কটিয়াদী উপজেলা ও পৌর বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিগত দিনে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের প্রকৃত ও গৌরবময় ইতিহাসকে বিকৃত করেছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলার অপচেষ্টা চালিয়েছে। আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া ও তাঁর পরিবারকে ধ্বংস করার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়েছে।
বক্তারা আরও বলেন, দেশের জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দেশকে মুক্ত করেছে এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত সরকার বেছে নিয়েছে। তবে দেশকে নিয়ে এখনো নানামুখী ষড়যন্ত্র চলছে। দেশের মানুষের কল্যাণ ও গণতন্ত্রের সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই ষড়যন্ত্র মোকাবিলা করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ, জাতি এবং গণতন্ত্রের সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি প্রার্থনা করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
