ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জামালপুর সীমান্তে আরও একজনকে পুশ-ইনের চেষ্টা

সারাদেশ | আলী আকবর। জামালপুর প্রতিনিধি।

(৪ মাস আগে) ১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ৭:১৫ অপরাহ্ন

banglahour

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টার অভিযোগ উঠেছে। জেলার ঝাউডাঙা বিওপির অধীনস্থ সীমান্তের মেইন পিলার ১০৭৮ সংলগ্ন মধ্যেরচর এলাকায় সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ওই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তবে বিষয়টি টের পেয়ে সীমান্তে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। ফলে ওই ব্যক্তিকে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করানো সম্ভব হয়নি।


বর্তমানে ওই ব্যক্তি দুই দেশের মধ্যবর্তী শুন্যরেখায় অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তের ওপারে বিএসএফ এবং এপারে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।


এ ঘটনায় দুই বাহিনীর মধ্যে প্রয়োজনীয় যোগাযোগ অব্যাহত রয়েছে। সীমান্ত পরিস্থিতি শান্ত থাকলেও বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিজিবি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম