ঢাকা, ৬ জুলাই ২০২৬, সোমবার, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আজ 'পাগল তোর জন্য রে' খ্যাত সংগীত শিল্পী বেলাল খানের জন্মদিন

বিনোদন | ডেস্ক রিপোর্ট। জিয়াউল হক শোভন।

(৩ দিন আগে) ২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৬:১৫ অপরাহ্ন

banglahour

সুরকার ও সংগীত শিল্পী বেলাল খান ১৯৮৪ সালের ২রা জুলাই টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার নলুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। লুৎফর রহমান খান ও বেদেনা রহমান দম্পত্তির সন্তান তিনি। দুই ভাই ও এক বোনের মধ্যে বেলাল সবার বড়।

বেলাল খান ২০০১ সালে উচ্চ মাধ্যমিক সমাপ্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগে ভর্তি হন। তবে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন। বুলবুল ললিতকলা একাডেমী থেকে নজরুল সঙ্গীতের উপর চার বছর মেয়াদী কোর্স শেষ করেন তিনি।

ব্যাংকে চাকরির মাধ্যমে বেলাল খানের কর্মজীবন শুরু হয়। পরবর্তীতে চাকরি ছেড়ে তিনি সংগীতে কর্মজীবন শুরু করেন। শুরুতে তিনি ‘প্রাচীর’ নামের একটি ব্যান্ড দলও গঠন করেন। এসময় তিনি স্টেজে পারফরমেন্স করতেন।

বেলাল খান ২০০৯ সালে মনির খান ও বেবী নাজনীনের একক অ্যালবামের দুটি করে গান সুর করেন। 'পাগল তোর জন্য রে' গানটি ২০১১ সালে চলচ্চিত্রে ন্যান্সির সঙ্গে দ্বৈতভাবে গেয়ে বেলাল খান ব্যাপক পরিচিতি পান। নেকাব্বরের মহাপ্রয়াণ চলচ্চিত্রে মাসুদ পথিকের লেখা এবং মমতাজ বেগমের কন্ঠে 'নিশিপক্ষী’ গানের জন্য সুরকার হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

২০১২ সালে বেলাল খানের প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয়।

তিনি চলচ্চিত্রের প্রায় ২৫টির বেশি গানে সুর করেছেন। তার সুরে কণ্ঠ দিয়েছেন বেবী নাজনীন, মমতাজ, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, আলম আরা মিনু, মনির খান, কনা, ন্যান্সি, রূপরেখা ব্যানার্জি, ইমরান, লিজা, পড়শীসহ আরও অনেকে।

বেলাল খান ৫০০ এর বেশি গানে কন্ঠ দিয়েছেন। এছাড়া তিনি অনন্ত জলিলের সিনেমা দিন: দ্য ডে-তে মোহাম্মদ রেজা হেদায়েতির সাথে ‘চে কোনাম’ শিরোনামে একটি ফারসি ভাষার গানে কণ্ঠ দিয়েছেন।

২০২০ সালের ৪৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বেলাল খান ‘হৃদয় জুড়ে’ সিনেমার ‘বিশ্বাস যদি যায়রে ভেঙে’ গানের জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে পুরস্কার অর্জন করেন।

একাধারে সুরকার, সংগীত শিল্পী এবং সংগীত পরিচালক বেলাল খানের জন্মদিনে বাংলা আওয়ার পরিবারের পক্ষ থেকে রইলো নিরন্তর শুভ কামনা।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯