আবারো মা হয়েছেন চিত্রনায়িকা বুবলী। আজ শুক্রবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোষ্টের মাধ্যমে কন্যা সন্তানের মা হওয়ার খবর নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।
চিত্রনায়ক শাকিব খানকে ট্যাগ করে মা হওয়ার খবরনিশ্চিত করে শবনম বুবলী লেখেন তা বাংলা আওয়ার পাঠকদের উদ্দেশ্যে হুবহু তুলে ধরা হলো, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে।
এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।
অনেক দিন ধরেই বুবলীর অন্তঃসত্বার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এই বিষয়ে তখন তিনি স্পষ্ট করে কিছু বলেননি। কিছুদিন ধরে অভিনয় ও গণমাধ্যম থেকে আড়ালে রয়েছেন বুবলী। নতুন কোনো সিনেমায়ও দেখা যাচ্ছেনা।
উল্লেখ্য, চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম হয়। ২০২২ সালে সন্তান ও বিয়ের বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন এই তারকা দম্পতি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
