ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জলাবদ্ধতা নিরসন ও বিশুদ্ধ পানির সংকট দূরীকরণে মহাপরিকল্পনা: মন্ত্রী মুক্তাদির

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৪ মাস আগে) ৪ জুলাই ২০২৬, শনিবার, ৫:৫৪ অপরাহ্ন

banglahour

সিলেট মহানগরীর জলাবদ্ধতা নিরসন, প্রাকৃতিক খাল পুনরুদ্ধার এবং বিশুদ্ধ পানির সংকট দূরীকরণে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার সন্ধ্যায় যতপুর এলাকায় ১৫নং ওয়ার্ড বিএনপি ও নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


মন্ত্রী বলেন, নগরীর প্রাকৃতিক খালগুলো পুনঃখনন ও সচল করে পানিপ্রবাহ স্বাভাবিক করা হবে। পাশাপাশি বর্ষাকালে অতিরিক্ত পানি সংরক্ষণের জন্য নগরীর উঁচু এলাকায় নতুন জলাধার বা রিটেনশন পন্ড নির্মাণ এবং দক্ষিণ সুরমাসহ বিভিন্ন এলাকায় কৃত্রিম খাল খননের পরিকল্পনা রয়েছে।


তিনি বলেন, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা কমানোর পাশাপাশি নগরবাসীর জন্য টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে।


১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শুয়াইব আহমদ শুয়েবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীমসহ বিএনপি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা নাগরিক সুবিধা বৃদ্ধি এবং সিলেটের সার্বিক উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম