সিলেটে হযরত শাহজালাল (র.) দরগাহে ১৮ দিনে দানে টাকা উঠেছে ৪৮ লাখ ২৫ হাজার টাকা। এর মধ্যে ছাগল বিক্রি বাবদ টাকা পাওয়া গেছে ১ লাখ ২৫ হাজার টাকা। শনিবার প্রায় ৬ ঘন্টা গণনা শেষে টাকার হিসেব প্রকাশ করেন সিটি প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী। এ সময় তার সঙ্গে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গণনা শেষে জানানো হয়- দরগাহের ডেগ সহ দানবাক্সে ১৮ দিনে পাওয়া গেছে ৪৭ লাখ ১০ হাজার ১০০ টাকা। আর ২৫ টি ছাগল বিক্রি করে পাওয়া গেছে ১ লাখ ২৫ হাজার টাকা। এছাড়া ডলার, ইউরো সহ কয়েকটি দেশের মুদ্রা ও স্বর্ণালঙ্কা পাওয়া গেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
