ঢাকা, ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন ড. খলিলুর রহমান

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি। ঢাকা ।

(৯ ঘন্টা আগে) ১৫ জুলাই ২০২৬, বুধবার, ৬:৩৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৩৪ অপরাহ্ন

banglahour

নিউইয়র্কে আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি (President-elect) ড. খলিলুর রহমান পৃথক বৈঠকে স্লোভাকিয়া, জর্জিয়া ও উত্তর মেসিডোনিয়ার উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বৈঠকে অংশ নেন স্লোভাকিয়ার পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী এইচ.ই. জুরাজ ব্লানার, জর্জিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী এইচ.ই. লাশা দারসালিয়া এবং উত্তর মেসিডোনিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক উপমন্ত্রী এইচ.ই. জোরান দিমিত্রোভস্কি।


পৃথক এসব বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের অগ্রাধিকার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা, বহুপাক্ষিক সহযোগিতা জোরদার এবং সদস্য রাষ্ট্রগুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে মতবিনিময় করেন তারা।


এ সময় ড. খলিলুর রহমান একটি উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং সদস্য রাষ্ট্র-নেতৃত্বাধীন প্রেসিডেন্সি পরিচালনার প্রতি তাঁর দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, জাতিসংঘের কার্যক্রমকে আরও কার্যকর ও প্রতিনিধিত্বশীল করতে সব সদস্য রাষ্ট্রের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হবে।


কূটনৈতিক মহলে এ বৈঠকগুলোকে ৮১তম সাধারণ অধিবেশনের প্রস্তুতির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯