ঢাকা, ১৮ জুলাই ২০২৬, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শুধু গাছ লাগালেই হবে না, বনায়নের সুফল পেতে সঠিক রক্ষণাবেক্ষণ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী ড. ফরিদুল

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১৮ জুলাই ২০২৬, শনিবার, ২:০৬ পূর্বাহ্ন

banglahour

বাগেরহাট প্রতিনিধি
উপকূলীয় অঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং নদীভাঙন রোধে বনায়ন কার্যক্রমের ওপর বিশেষ জোর দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেছেন, "শুধু গাছ লাগালেই হবে না, বনায়নের প্রকৃত সুফল পেতে হলে রোপণকৃত প্রতিটি চারার সঠিক রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা নিশ্চিত করতে হবে।"

শুক্রবার  (১৭ জুলাই)  সকালে বাগেরহাট জেলার কচুয়া ও মোড়েলগঞ্জ উপজেলার সামাজিক বনায়নের আওতাধীন বিষখালী নদী তীরবর্তী বাগান পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

​পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিষখালী নদীর দুই পাড়ে রোপণ করা বিভিন্ন প্রজাতির প্রায় ৫০ হাজার গাছের চারা সরজমিনে ঘুরে দেখেন এবং চারাগুলোর সার্বিক অবস্থার খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় উপকারভোগীদের গাছের সুরক্ষায় প্রয়োজনীয় যত্ন নেওয়ার নির্দেশ দেন।

​ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় অঞ্চলে বনায়নের কোনো বিকল্প নেই। বনজ সম্পদ সংরক্ষণ ও সামাজিক বনায়ন কার্যক্রমকে সফল করতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণকে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে।

​পরিদর্শনকালে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং সামাজিক বনায়নের উপকারভোগীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯