ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ নারীর মর্মান্তিক মৃত্যু

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৩ মাস আগে) ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ৩:৫৩ অপরাহ্ন

banglahour

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সকাল আনুমানিক ৬টার দিকে সদর মডেল থানার লক্ষীপুর বাদুড়তলা এলাকায় এ  দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নানি মোসা. হাসিনা বেগম (৫০), তার নাতনি মোসা. মীম (১৩)  এবং হাসিনা বেগমের ভাতিজি মোসা. আশা (২৮)।

পরিবার ও আত্মীয়-স্বজন সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে হাসিনা বেগম বাড়ির ভেতরে ছাদে ওঠার জন্য লাগানো লোহার সিঁড়িতে হাত দেন। সিঁড়িটি আগে থেকেই বৈদ্যুতিক সংযোগে বিদ্যুতায়িত (আর্থিং) হয়ে থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে উদ্ধার করতে এগিয়ে আসে নাতনি মীম ও ভাতিজি আশা। তারা দুজনও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত কার্যক্রম শুরু করে। নিহতদের মরদেহ বর্তমানে তাদের নিজ বাড়িতে রয়েছে।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিকভাবে এটি বৈদ্যুতিক শর্ট সার্কিটজনিত দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম