ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বান্দরবানে বন্যাদুর্গতদের পাশে মাছ ব্যবসায়ী সমিতি

সারাদেশ | শহিদুল আলম। বান্দরবান প্রতিনিধি।

(১ সপ্তাহ আগে) ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ৬:০৪ অপরাহ্ন

banglahour

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বান্দরবান পৌর মাছ ব্যবসায়ী সমিতি। মানবিক উদ্যোগের অংশ হিসেবে সমিতির পক্ষ থেকে বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ত্রাণ সামগ্রী  বিতরণ কর্মসূচিতে সমিতির সভাপতি মোহাম্মদ রফিক বলেন, দুর্যোগের এই সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। বন্যায় অনেক পরিবার ঘরবাড়ি ও জীবিকার উৎস হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সমিতির সদস্যরা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এসময় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সমিতির নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ রফিক, সাধারণ সম্পাক মোহাম্মদ আক্তার, সহ-সভাপতি মোহাম্মদ শাহ আলম, অর্থ সম্পাদক মোহম্মদ ভুট্টো, কার্যনির্বাহী সদস্য মোঃ নাসির, মোহাম্মদ বেলাল ও আহমদ নবীসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

স্থানীয়রা মাছ ব্যবসায়ী সমিতির এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠনকে বন্যাদুর্গত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯