ভৈরবে যাত্রী বাহী বাস থেকে ২ ভাই সহ ৩ মাদককারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের আভিযানিক দল। এ সময় তাদের দেওয়া তথ্য মতে তাদের হেফাজতে থাকা বাস থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলো ব্যাক্ষণ বাড়িয়া জেলার আখাউড়া থানার নোয়াপাড়া গ্রামের মৃত জহিরুল হক সরকারের পুত্র মোঃ মিজানুর রহমান সরকার (৪৫) ও তার চাচাতো ভাই আবুল কাশেমের পুত্র মোঃ শাহ আলম সরকার ( ৪১) এবং ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বিলভাদরা গ্রামের আবুল হাসেমের পুত্র ওমর ফারুক । গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আধিদপ্তর ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর বাদী হয়ে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার দুপুরে ঢাকা - সিলেট মহাসড়কের ভৈরবের সিলেট বাসষ্ট্যান্ডে সিলেট থেকে ছেড়ে আসা ময়মনসিংহ গামী ইউনাইটেড নামক যাত্রী বাহী বাসে তল্লাশি চালিয়ে আটককৃতদের দেয়া তথ্য মতে তাদের হেফাজতে থাকা কস্টিপে মোড়ানো ১০ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
