খুলনা: শুধুমাত্র রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় থাকা যায়না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতদুদিন থেকে সকল যানবাহন বন্ধ করে ও সমাবেশ বানচাল করতে ব্যর্থ হয়েছেন। সকল বাঁধা বিপত্তি পেরিয়ে বিএনপির খুলনার গনসমাবেশ সফল হয়েছে। খুলনার এ উপস্থিতি ক্ষমতাসীন আওয়ামী সরকারের পতন ঘন্টার ধ্বনি বলে দাবী বিএনপি মহাসচিবের।
আজ শনিবার (২২ অক্টোবর ২২) খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতা কালে তিনি এ কথা বলেন।
এদিকে বিএনপির সমাবেশ চলাকালে কে বা কারা খুলনা মহানগর বিএনপির ১৪ নং ওয়ার্ড কার্যালয় পুড়িয়ে দিয়েছে এবং খুলনা রেল স্টেশনে হামলা চালিয়ে ভাংচুর করেছে।
সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাডঃ শফিকুল আলম মনা। বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়,ড. আব্দুল মঈন খান,বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, এ্যাড: নিতাই রায় চৌধুরী সহ বিএনপির স্থানীয় ও জাতীয় নেতৃবৃন্দ।
সকলবাধা অতিক্রম করে বিএনপির নেতা কর্মীরা সকাল থেকেই মিছিল সহকারে সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন। খুলনা ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে সমাবেশ স্থল বেলা ১২ টার আগে ভরে যায়। বেলা ২ টায় সমাবেশ শুরুহয়। এর আগেই বিএনপির মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেশ মঞ্চে উপস্থিত হন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
