ঢাকা, ২২ জুলাই ২০২৬, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আপনাদের দোয়া ও পরামর্শ নিয়েই বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবো: হাসনাত আবদুল্লাহ

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৪ ঘন্টা আগে) ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১০:৫৬ অপরাহ্ন

banglahour


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, আপনাদের (জনগণ) দোয়া ও পরামর্শ নিয়েই সমতার বাংলাদেশ, সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবো।

আজ মঙ্গলবার বিকেলে বাগেরহাটের চিতলমারী উপজেলায় এনসিপির কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচি শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ এ কথা বলেন। সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

আমরা বিকল্প রাজনীতিকে প্রতিষ্ঠা করতে দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে। নির্বাচনের আগে আমরা জনগণকে বলেছিলাম, আমাদের ফ্রিতে ভোট দিন, আমরা ফ্রিতে সার্ভিস দেব। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা জনগণের পক্ষে কথা বলে যাচ্ছি।’


দুর্নীতি, লুটপাট ও দখলদারত্বের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, জনগণের সম্পদ রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না।

সমাবেশে বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পর্ষদের  কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। সভায় স্থানীয় সরকার নির্বাচনে তাদের দলীয় প্রার্থীকে পরিচয় করিয়ে দেন হাসনাত আব্দুল্লাহ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯