তুরস্কের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের (Yaşar Güler) আঙ্কারায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের সামরিক সহযোগিতা, প্রতিরক্ষা শিল্প, প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময় এবং ভবিষ্যৎ কৌশলগত অংশীদারিত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও তুরস্কের প্রতিরক্ষা সম্পর্ক উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে। বাংলাদেশ ইতোমধ্যে Bayraktar TB2 সশস্ত্র ড্রোন, Otokar Cobra ও Cobra II সাঁজোয়া যান, TRG-230 ও TRG-300 মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমসহ বিভিন্ন তুর্কি প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহার করছে। এছাড়া প্রযুক্তি হস্তান্তর, যৌথ উৎপাদন, ড্রোন, রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই সফর বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা অংশীদারিত্বকে আরও গভীর করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
