ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

১০৭ ঘণ্টা ৪০ মিনিট পর বন্ধ হলো রাঙ্গামাটির কাপ্তাই বিদ্যুৎ কেন্দের ১৬টি গেইট

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৩ মাস আগে) ২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৩:৪৪ অপরাহ্ন

banglahour


রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) স্পিলওয়ের ১৬টি গেইট টানা ১০৭ ঘণ্টা ৪০ মিনিট খোলা রাখার পর বুধবার (২২ জুলাই) রাত ১১টায় সবগুলো গেইট বন্ধ করে দেওয়া হয়েছে।


বিষয়টি নিশ্চিত করে কপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, গত চার দিন ধরে স্পিলওয়ের ১৬টি গেইট দিয়ে পানি ফলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা কমে এসেছে। এ কারণে বুধবার রাত ১১টায় সব গেইট বন্ধ করে দেওয়া হয়েছে।


তিনি জানান, রাত ১১টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৩.২৬ ফুট মিন সি লেভেল (MSL)। এ সময় কেন্দ্রের পাঁচটি উৎপাদন ইউনিট থেকে গড়ে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল।
এর আগে, গত শনিবার (১৮ জুলাই) সকাল ১১টা ২০মিনিটে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৪.০৮ ফুট মিন সি লেভেল (MSL)-এ পৌঁছে বিপৎসীমার কাছাকাছি চলে যাওয়ায় স্পিলওয়ের ১৬টি গেইট ৬ ইঞ্চি করে একযোগে খুলে দেওয়া হয়।


এর ফলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছিল। টানা ১০৭ ঘণ্টা ৪০ মিনিট পানি নিষ্কাশনের পর হ্রদের পানির উচ্চতা নিরাপদ পর্যায়ে নেমে আসায় কর্তৃপক্ষ সব গেইট বন্ধের সিদ্ধান্ত নেয়।
#

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম