ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার Treaty of Amity and Cooperation (TAC)-এর ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে আজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
বৈঠকে উভয় মন্ত্রী সার্কুলার অর্থনীতি, বৈধ অভিবাসন, ডেল্টা উন্নয়ন প্রযুক্তি স্থানান্তরসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন। এ সময় নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নতুন সরকারের গৃহীত সংস্কারমূলক পদক্ষেপগুলোর প্রশংসা করেন।
বৈঠকে ড. খলিলুর রহমান নেদারল্যান্ডসে উচ্চশিক্ষার জন্য ভর্তি হওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রদানে বিলম্ব এবং ভিসা আবেদন প্রত্যাখ্যানের হার বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশি অ্যাপোস্টিল (Apostille) নথিপত্র গ্রহণে বিদ্যমান জটিলতা দূর করার অনুরোধ জানান।
জবাবে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সন্তোষজনক সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
