ঢাকা, ২৫ জুলাই ২০২৬, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের দ্বিপাক্ষিক বৈঠক

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি।

(১৪ ঘন্টা আগে) ২৫ জুলাই ২০২৬, শনিবার, ৫:৪৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:১৩ অপরাহ্ন

banglahour

ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কোঅপারেশন (টিএসি)-এর ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে কাতার রাষ্ট্রের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিজ এক্সেলেন্সি সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।


বৈঠকে বাংলাদেশ ও কাতারের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কাতারের আমির হিজ হাইনেসের উদ্দেশ্যে প্রেরিত একটি চিঠি কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।


চিঠিতে বাংলাদেশে বিনিয়োগের জন্য কাতারকে আমন্ত্রণ জানানো হয়েছে। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়।
উভয় পক্ষ বাংলাদেশ-কাতার সম্পর্ক আরও জোরদার করতে এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯