ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল না থাকলে সকল অর্জন বিফলে যায়: এমপি এজাজ

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৩ মাস আগে) ২৬ জুলাই ২০২৬, রবিবার, ৪:১৯ অপরাহ্ন

banglahour

খুলনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও বটিয়াঘাটা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব আমীর এজাজ খান বলেছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল না থাকলে উন্নয়নের সকল অর্জনই বিফলে যেতে পারে। তাই অপরাধ দমনে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে।


বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ১১টায় বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি এজাজ খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হত্যা, মাদক, চাঁদাবাজি, চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ থেকে এসব অপরাধ নির্মূলে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।


তিনি আরও বলেন, “যত উন্নয়নই হোক না কেন, জনগণ যদি নিরাপত্তা না পায়, তবে সেই উন্নয়নের সুফল অর্থহীন হয়ে পড়ে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।”


অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি দলীয় পরিচয়ের হলেও তাদের আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভান, বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মো. মারুফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওহিদুজ্জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সেলিম সুলতান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তরিকুল ইসলাম, হরিণটানা থানার ওসি (তদন্ত) মো. আজিম, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর মোল্যা, উপজেলা প্রেসক্লাব সভাপতি প্রতাপ ঘোষসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।


সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা জোরদারে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম