ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ইতিহাসে আত্মত্যাগের স্মরণে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি।

(৩ মাস আগে) ২৭ জুলাই ২০২৬, সোমবার, ৫:০৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:০৪ অপরাহ্ন

banglahour

যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের ইতিহাস এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মরণ করে তাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে এক বৈঠক শেষে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, “যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের ইতিহাস এবং বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মরণ করতে গিয়ে আমরা সেইসব মানুষের আত্মত্যাগের কথা নতুন করে উপলব্ধি করি, যাদের ত্যাগের বিনিময়ে আমাদের দুই দেশ গড়ে উঠেছে।”
তিনি আরও বলেন, “আজ সময় দেওয়ার জন্য মন্ত্রী আহমেদ আযম খানকে আন্তরিক ধন্যবাদ।”


রাষ্ট্রদূতের এই মন্তব্যে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা, আত্মত্যাগ এবং জাতি গঠনে অবদান রাখা মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার বিষয়টি উঠে আসে। একই সঙ্গে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে পারস্পরিক সংলাপ ও সহযোগিতার গুরুত্বও প্রতিফলিত হয়।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম