বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার মি. দিনেশ ত্রিবেদী আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানান এবং তাঁর দায়িত্ব পালনকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ‘বাংলাদেশ ফার্স্ট’ (Bangladesh First) নীতির প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, সার্বভৌম সমতা, পারস্পরিক আস্থা ও বোঝাপড়া এবং উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতার ভিত্তিতে ভারতের সঙ্গে একটি ভবিষ্যতমুখী ও পারস্পরিক শ্রদ্ধাশীল সম্পর্ক গড়ে তুলতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।
উভয় পক্ষ বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং দুই দেশের বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলোকে আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
