ঢাকা, ২ আগস্ট ২০২৬, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রায়পুরায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা চাঁন মিয়া গ্রেপ্তার!!

সারাদেশ | সাদ্দাম উদ্দিন রাজ। নরসিংদী।

(৩ ঘন্টা আগে) ২ আগস্ট ২০২৬, রবিবার, ১২:৫৬ অপরাহ্ন

banglahour

 


নরসিংদীর রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফরহাদ হোসেন চাঁন মিয়াকে গ্রেপ্তার  করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (১ আগস্ট) রাত ১০ টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের ঝাউকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পূর্বের একটি মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে মহেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন চাঁন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯